ঝাড়গ্রামে দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবিরে খাবার পৌঁছে দিলো তৃণমূল - The News Lion

ঝাড়গ্রামে দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবিরে খাবার পৌঁছে দিলো তৃণমূল

 


দি নিউজ লায়ন;   বুধবার ভোর রাত থেকেই শুরু হয়েছিল ঘূর্ণিঝড়ের তান্ডব। ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য প্রশাসনের পাশাপাশি ঝাড়্গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বুধবার সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন । ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায় দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবিরে রান্না করা খাবার পৌঁছে দেন।এছাড়া ও তিনি ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় থাকা ত্রাণ শিবির গুলি ঘুরে দেখেন।


 সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতা সঞ্জিত বারুই ,প্রবীণ নেতা সুধীরবহাওলাদার ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুর্গত মানুষদের খোঁজখবর নেন এবং তাদের বাড়িতে খাবার পৌঁছে দেন । যা এক কথায় বিরল ঘটনা বলে অনেকেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের কাছে পেয়ে খুশি দুর্গত মানুষেরা। ঝাড়গ্রাম শহর এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমা পুকুরিয়া, নরসিংহ পুর, যাদবপুর, বাবুইচাটি এলাকা ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ।  


দুর্গত মানুষদের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি যারা বাড়ি থেকে ত্রাণশিবিরে যায়নি সেইসব দুর্গত মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সুমন সাহু। বুধবার ভোর থেকে সারা দিনই তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন, দুর্গত মানুষদের খোঁজখবর নিয়েছেন। সেই সঙ্গে তিনি কোথাও কোনো কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে তিনি প্রশাসন এর নজরে বিষয়টি এনেছেন।  


সুমন সাহু বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করাই আমাদের কাজ। তাই সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে অসহায় দুর্গত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন। তাদের খোঁজখবর নিয়েছেন। সেই সঙ্গে তিনি ত্রাণ শিবিরে থাকা সকলকে বুধবার রাত্রে ত্রাণ শিবির ছেড়ে না যাওয়ার আবেদন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.